মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৮:৪০
Home / অনুসন্ধান / তিনি একাই ৮০০ জনের পিতা! বীর্য ব্যবসা জমেছে বেশ!!

তিনি একাই ৮০০ জনের পিতা! বীর্য ব্যবসা জমেছে বেশ!!

 যুক্তরাজ্য ডেস্ক :: যুক্তরাজ্যের বাসিন্দা সাইমন ওয়াটসন দাবি করেছেন, গত দেড় দশকে তিনি অন্তত ৮০০ সন্তানের পিতা হয়েছেন। বীর্য বিক্রি করে এ পর্যন্ত তিনি ৪০ হাজার পাউন্ড আয় করেছেন। ৪১ বছর বয়সী শুক্রানুদাতা মি. ওয়াটসন ১৬ বছর ধরে শুক্রাণু দিয়ে আসছেন। তবে এই কাজের জন্য তার কোন লাইসেন্স নেই।

শুক্রাণু দেয়ার জন্য তিনি পঞ্চাশ পাউন্ড করে সার্ভিস চার্জ নেন। নারীরা তার কাছ থেকে শুক্রাণু সংগ্রহ করে লাইসেন্সড ক্লিনিকে সন্তান জন্ম দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন। যুক্তরাজ্যে কৃত্রিম গর্ভধারণের বিষয়টি কড়াকড়ি ভাবে নিয়ন্ত্রণ করা হয়। নিয়ম না মেনে সন্তান ধারণে অনেক জটিলতা তৈরি হয়। তা সত্ত্বেও অনেকে সন্তান ধারণের জন্য সাইমন ওয়াটসনের মতো দাতাদের শরণাপন্ন হচ্ছেন।

মি. ওয়াটসন বলছেন, এ পর্যন্ত আমি অন্তত ৮০০ সন্তানের পিতা হয়েছি। এভাবে আমি যত বেশি সম্ভব সন্তানের পিতা হতে চাই, যাতে আমার রেকর্ড আর কেউ ভাঙ্গতে না পারে। প্রতি তিনমাস পরপর নিজের সুস্থতার বিষয়ে তাকে পরীক্ষা করাতে হয়। সেই রিপোর্ট তিনি ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমে তুলে দেন, যাতে তার ক্লায়েন্ট তথ্য সংগ্রহ করতে পারেন। তার বেশিরভাগ ক্লায়েন্ট ইন্টারনেটের মাধ্যমে আসে বলে তিনি জানান।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...