মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৮:৩৪
Home / আকাবির-আসলাফ / মাওলানা তারিক জামিলের চোখে জুনায়েদ জামশেদ

মাওলানা তারিক জামিলের চোখে জুনায়েদ জামশেদ

কমাশিসা : জুনায়েন জামশেদ বলতেন, আল্লাহ ও তার রাসুলের প্রদর্শিত পথে চলো এবং সে পথেই জীবন শেষ করো। ব্যক্তিগতভাবে জুনায়েদ জামশেদ উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি রঙিন এই দুনিয়া ছেড়েছেন আর কখনো সেদিকে ফিরে তাকাননি।

পাকিস্তানের খ্যাতনামা ইসলামি সঙ্গীত শিল্পী জুনায়েদ জামশেদ বিমান বিধ্বস্তে নিহত হয়েছেন। তার স্মরণে মাওনালা তারেক জামিল পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনে একথা বলেন।

তিনি আরো বলেন, জুনায়েদ জামশেদ একজন প্রেমময় পিতা ছিলেন, জীবনের প্রতি পড়তে পড়তে তার নৈতিক চরিত্র ছিল অনেক তাৎপর্যপূর্ণ। আমার জীবনে আমি তার মত উত্তম চরিত্রবান মানুষ খুব কমই দেখেছি। আমার আর জুনায়েদ জামশেদের সাঈদ আনোয়ারের পরিবারকে সাহায্য করার জন্য যাওয়ার একটা প্রোগ্রাম ছিলো, কিন্তু আমার বিভিন্ন কাজে জুড়ে থাকার কারণে যাওয়া হয়নি।

মাওনালা তারেক জামিল বলেন, জুনায়েদ জামশেদ বলতেন, আল্লাহ ও তার রাসুলের প্রদর্শিত পথে চলো এবং সে পথেই জীবন শেষ করো। জুনায়েদ জামশেদ উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি রঙিন এই দুনিয়া ছেড়েছেন কখনো পিছনে ফিরে তাকাননি।

জুনায়েদ জামশেদ আমাকে বলেছিল, একটা সময় আমার মায়ের ওষুধ আনার মত কোন টাকা ছিলো না, আর তখন আমাকে ফোন করে পেপসির একটি গান গাইতে বলা হয় যার বিনিময়ে আমাকে চার কোটি টাকা দিতে চেয়ে ছিলো কিন্তু আমি তা প্রত্যাখ্যান করি। সূত্র: দৈনিক পাকিস্তান

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...