Wednesday 18th November 2026
Komashisha family । Advertisement । Contact । Time: রাত ১:২১
Home / রাজনীতি / ইসলামী ছাত্র মজলিস বাহুবল উপজেলা পুণর্গঠন

ইসলামী ছাত্র মজলিস বাহুবল উপজেলা পুণর্গঠন

হাফেজ শামীম সভাপতি, হাফেজ কাওছার সেক্রেটারী

মজলিস লগোগত ১৬ অক্টোবর ২০১৫ শুক্রবার বিকাল ৩টায় বাহুবল বাজার মসজিদে হাফেজ মুহাম্মদ মুস্তফা কামালের সভাপতিত্বে এবং হাফেজ মুহাম্মদ শামছুল ইসলামের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান জালাল এবং বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারী মুহাম্মদ রাসেল শরীফ, বায়তুল মাল ও অফিস সম্পাদক কাজী মুহাম্মদ ফাবাশ্বির আহমদ। আরও বক্তব্য রাখেন মুহাম্মদ মাসুম বিল্লাহ, হাফেজ শামীম আহমদ, হাফেজ কাওসার আহমদ, মুহাম্মদ হুযাইফা আল কারীম প্রমুখ।

পরিশেষে সর্বসম্মতিক্রমে ২০১৫-১৬ সেশনের সভাপতি নির্বাচিত হন হাফেজ শামীম আহমদ, সেক্রেটারী হাফেজ কাওছার আহমদ, বায়তুল মাল সম্পাদক হাফেজ মুহাম্মদ মুস্তফা কামাল, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মুহাম্মদ শামছুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ হুযাইফা আল কারীম।

Check Also

সিলেট আলিয়া

সিলেট আলীয়ার প্রাক্তন ছাত্র পরিষদের সভা : সরকারের বৈষম্যনীতির কারণে মাদ্রাসার অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন

মাহবুব তালুকদার, লন্ডন থেকে : গত ২৭ অক্টোবর সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ উইকে ...