Wednesday 18th November 2026
Komashisha family । Advertisement । Contact । Time: রাত ১:১১
Home / শিক্ষাঙ্গন / অসুস্থ ফকীহুল মিল্লাতের পাশে জমিয়ত নেতৃবৃন্দ

অসুস্থ ফকীহুল মিল্লাতের পাশে জমিয়ত নেতৃবৃন্দ

Mufti-A-Rahmanকমাশিসা ডেস্ক : দীর্ঘদিন যাবত গুরুতর অসুস্থ ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরাসহ অসংখ্য দ্বীনি মারকাযের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ফকীহুল মিল্লাত হজরত মাওলানা মুফতী আব্দুর রহমান দাঃবাঃ কে দেখতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মুফতী মুহাম্মদ ওয়াককাস সাহেব গতকাল ১৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে যান। তিনি বেশকিছু সময় সেখানে অবস্থান এবং মুহতারামের সুস্থতা কামনায় মহান আল্লাহর নিকট মোনাজাত করেন।

এসময় কেন্দ্রীয় জমিয়তের যুগ্মমহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম এবং মুফতী এনাম সাহেবসহ বসুন্ধরা মাদরাসার শিক্ষকবৃন্দ ও অসুস্থ ফকীহুল মিল্লাতের সন্তান মাওলানা আরশাদ উপস্থিত ছিলেন৷
ইতোপূর্বে জমিয়তের সিনিয়র সিনিয়র সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেবও অসুস্থ ফকীহুল মিল্লাতকে দেখতে যান৷
তার অবস্থা অপরিবর্তনীয় রয়েছে৷ আমরা তার সুস্থতার জন্য রব্বে কারীমের দরবারে দোয়া করি৷আমীন!

Check Also

madrasa student -1

কমাশিসার ২১ দফা (৫নং দফা)

মানসিক ও শারীরিক টর্চারমুক্ত সৌহার্দপূর্ণ পাঠদান ব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের ইসলামী তাহযিব-তামাদ্দুনে  আগ্রহী করে গড়ে তুলুন। ...