Monday 16th March 2026
Komashisha familyAdvertisementContact । Time: রাত ১১:৪৯
Home / কবিতা-গল্প / আমি ক্লান্ত আজ

আমি ক্লান্ত আজ

সৈয়দ মবনু

 

Komashisha _ Mobnu

মাথায় কাটাল ভেঙে আর
তুমি সূতা ধরে থাকো না উড়িয়ে ঘুুড়ি
রাতের আঁধারে
হারানোর খুব ভয়ে জলকনা উড়ি

ভিন্ন কথা দিয়ে সব সময় কাটাই
মূল কথা বলতে মুখোমুখি হয়ে বলতে পারি না যে
অতঃপর লাজুক তোমার মুখখানি
পূর্ণিমার চাঁদে দেখি বিচ্ছেদের রাত

আমি ক্লান্ত আজ প্রেম ভিক্ষা করে করে
ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়ে ঝরি সখি প্রেমের চরণে
ফিরিয়ে দিওনা আর তুমি শূন্যহাতে
কথা দাও যাবে না আমায় ফেলে জীবন-মরণে

Check Also

jalaluddin-rumi

জালাল উদ্দীন রুমীর কবিতা : আনন্দিতের গান

ভাষান্তর : মুসা আল হাফিজ ধরার ভূমি কেবল চুমি যান রাজা যাতে অজর সব মনোহর ...